📅 প্রণয়নকাল: ২০২৪
📋 মোট ধারা: ১৪
📍 অঞ্চল: কক্সবাজার
✅ অবস্থা: কার্যকর
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

NAF Care Group Ltd — গঠনতন্ত্র / সংবিধান

যে কোন প্রতিষ্ঠানের সংবিধানই একটি মৌলিক দলিল হিসেবে বিবেচিত হয়। সংগঠন পরিচালনা, শৃঙ্খলা ও নীতিমালা সংরক্ষণে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই সংগঠনের সংবিধান এক পবিত্র আমানত। এর প্রতিটি দিক কুরআন, সুন্নাহর ঐতিহ্যের আলোকে প্রণয়ন করা হয়েছে।

মৌলিক নীতিমালাকে অক্ষুণ্ণ রেখে পরিবেশ ও পরিস্থিতির দাবি অনুসারে এ সংবিধানে বিভিন্ন সময় সংশোধনী আনা হবে। আল্লাহ তায়ালা আমাদের সংবিধানের আলোকে সংগঠনের যাবতীয় কাজ আঞ্জাম দেয়ার তৌফিক দিন।

আমীন!
📖

ভূমিকা

আমরা প্রত্যেক সদস্য এই সমিতির সংবিধানের উপরে দৃঢ় বিশ্বাস রাখি যে, কুরআন ও হাদিসের আলোকে সুদমুক্ত হালাল পন্থায় জীবন ব্যবস্থাই শ্রেষ্ঠ।

সমিতির নাম ও পরিচয়

ধারা ১ · নাম

এই সমিতির নাম — নাফ কেয়ার গ্রুপ (NAF Care Group Ltd)

লক্ষ্য ও উদ্দেশ্য

ধারা ২ · সমিতির মূল উদ্দেশ্য

অত্র সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য হলো: সকল সদস্যদের সম্মিলিত অর্থায়নের ভিত্তিতে, সুদমুক্ত অর্থনৈতিক জীবন যাপনের প্রয়াসে, ইসলামি শরীয়াহ ভিত্তিক অর্থ সঞ্চয়, বিনিয়োগ ও ব্যবসায়িক সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে সকল সদস্যদের ব্যক্তিগত অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা।

সাংগঠনিক অঞ্চল

ধারা ৩ · কার্যক্ষেত্র

অত্র সমিতির সাংগঠনিক অঞ্চল: কক্সবাজার জনপদ।

কার্যসূচি, ফি ও বিনিয়োগ নীতি

ধারা ৪ · ক — সদস্যপদ লাভের শর্ত

একজন সদস্য যদি সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যকে তার ব্যবসার লক্ষ্য হিসেবে গ্রহণ করেন, কর্মসূচির সাথে পূর্ণ ঐকমত্য পোষণ করেন ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এই সংবিধানকে সম্পূর্ণরূপে মেনে চলেন এবং সমিতির লক্ষ্যের বিপরীত কোনো কাজ না করেন — তাহলে তিনি সদস্যপদ লাভ করতে পারেন।

ধারা ৪ · খ — মাসিক ফি

প্রত্যেক সদস্য প্রতি মাসে ১,০০০ টাকা হারে ফি প্রদান করবেন। সার্বিক বিবেচনায় সমিতির সিদ্ধান্তে ফি-র পরিমাণ পরিবর্তিত হতে পারে।

💳 মাসিক ফি: ১,০০০ টাকা
ধারা ৪ · গ — নতুন সদস্যের প্রাথমিক জমা

প্রত্যেক নতুন সদস্যকে সমিতির ভিত্তি মজবুতের লক্ষ্যে প্রাথমিকভাবে ৩০,০০০ টাকা জমা করতে হবে। এই টাকা জমাদানের জন্য ৪ মাস সময় দেওয়া হবে।

🏦 প্রাথমিক জমা: ৩০,০০০ টাকা ⏱ সময়সীমা: ৪ মাস
⚠️৩০,০০০ টাকা ৪ মাসের মধ্যে জমা করতে না পারলে সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।
ধারা ৪ · ঘ — বিনিয়োগ নীতি

সমিতির মোট মূলধন ২.৫ লক্ষ টাকা হলে সুদবিহীন লাভজনক ও নিরাপদ খাতে দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে মূলধনের সর্বোচ্চ ৭০% বিনিয়োগ করা যাবে। পরবর্তী বিনিয়োগেও ৩০% রিজার্ভ বলবৎ থাকবে।

২.৫ লক্ষবিনিয়োগ শুরু
৭০%সর্বোচ্চ বিনিয়োগ
৩০%রিজার্ভ
ধারা ৪ · ঙ — লভ্যাংশ বণ্টন

সমিতির মোট মূলধন কমপক্ষে ১০ লক্ষ টাকা হলে লভ্যাংশ বণ্টন করার বিষয়ে বিবেচনা করা হবে।

💰 লভ্যাংশ বণ্টন: ১০ লক্ষ টাকায়
ধারা ৪ · চ — সাধারণ সভা

প্রতি ২ মাস অন্তর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। প্রতি মাসে অন্তত একবার কার্যকরী পরিষদের সভা বসতে হবে।

📌প্রত্যেক সভায় সকল সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক।

সদস্য সংখ্যা ও দায়িত্ব

ধারা ৫ · ক — সদস্য সংখ্যা

মোট সদস্য সংখ্যা হবে ১০ জন।

👥 সর্বোচ্চ সদস্য: ১০ জন
ধারা ৫ · খ — সদস্যদের কাজ

১) প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে নিজ দায়িত্বে নির্ধারিত ফি অর্থ সম্পাদককে পরিশোধ করে রশিদ সংগ্রহ করতে হবে।

২) সমিতির সকল কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। যৌক্তিক কারণ ছাড়া অনুপস্থিত থাকলে ১০০ টাকা জরিমানা প্রযোজ্য হবে।

৩) কোনো সদস্যের ব্যক্তিগত ও সমাজ-রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপের দায়ভার সমিতি বহন করবে না।

⚠️ অনুপস্থিতি জরিমানা: ১০০ টাকা

শৃঙ্খলা ও জবাবদিহিতা

ধারা ৬ · ক — নিয়ম লঙ্ঘনের পরিণতি

কোনো সদস্য সমিতির ধারা লঙ্ঘন করলে বা ক্ষতি সাধন করলে সমিতির নিকট সন্তোষজনক জবাবদিহি করতে হবে।

⚖️অন্যথায় দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে আর্থিক জরিমানা অথবা সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।
ধারা ৬ · খ — চাঁদা না দেওয়ার পরিণতি

কোনো সদস্য একটানা ৪ মাস মাসিক ফি আদায় না করলে সদস্যপদ চূড়ান্তরূপে বাতিল বলে গণ্য হবে।

🚫 বহিষ্কার: ৪ মাস বকেয়া

সদস্যপদ বাতিল ও মূলধন ফেরত

ধারা ৭ · মূলধন ফেরত পাওয়ার শর্ত

কোনো সদস্য স্বেচ্ছায় বা সংগঠনের সিদ্ধান্তে সদস্যপদ বাতিল করতে চাইলে, মূলধন ফেরত পেতে সংগঠনের মোট মূলধন ১০ লক্ষ টাকা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

💰তারপর সকল সদস্যের মতামতের ভিত্তিতে মূল জমা টাকা ফেরত দেওয়া হবে।
💵 মূলধন ফেরত: ১০ লক্ষ টাকায়

মৃত্যুজনিত বিধান

ধারা ৮ · সদস্যের মৃত্যু হলে করণীয়

কোনো সদস্যের মৃত্যু হলে তার নমিনি সদস্যপদ চালিয়ে যাবেন।

নমিনি অপারগতা প্রকাশ করলে পরবর্তী ৩ মাসের মধ্যে মূলধন লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।

→ নমিনি: সদস্যপদ চালিয়ে যাবেন ⏱ ফেরত: ৩ মাসের মধ্যে

কার্যকরী পরিষদ গঠন

ধারা ৯ · ক — পরিষদ গঠন পদ্ধতি

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৩ জন সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে।

🗳 পরিষদ: ৩ সদস্য
ধারা ৯ · খ — পরিষদের মেয়াদ

কার্যকরী পরিষদের মেয়াদ ২ বছর। মেয়াদ শেষে ১০ দিবসের মধ্যে পরবর্তী নির্বাচনের আয়োজন করতে হবে।

📅 মেয়াদ: ২ বছর
১০

পরিষদের জবাবদিহিতা

ধারা ১০ · দায়বদ্ধতা ও উপ-নির্বাচন

কার্যকরী পরিষদ তাদের কাজের জন্য সদস্যদের নিকট দায়ী থাকবে।

🗳️দুই-তৃতীয়াংশ সদস্য প্রয়োজনবোধ করলে পরিষদ বা পরিষদের কোনো সদস্য পরিবর্তনে উপ-নির্বাচন করা হবে।
১১–১৩

পদ ও দায়িত্ব বিভাজন

🏛️ চেয়ারম্যান (ধারা ১১)

সমিতির সার্বিক শৃঙ্খলা বিধান, সদস্যদের দায়িত্ব বণ্টন ও সর্বোচ্চ নির্বাহীর দায়িত্বে থাকবেন।

📁 অফিস সম্পাদক (ধারা ১২)

সকল বিজ্ঞপ্তি প্রদান এবং সংগঠনের সকল দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ করবেন।

💰 অর্থ সম্পাদক (ধারা ১৩)

০১–০৫ তারিখে ফি সংগ্রহ করে ১০ তারিখের মধ্যে ব্যাংকে জমা ও হিসাব সংরক্ষণ করবেন।

১৪

আর্থিক বছর

ধারা ১৪ · অর্থবছর গণনা

সমিতির অর্থবছর জুলাই মাস থেকে পরবর্তী জুন মাস পর্যন্ত গণনা করা হবে।

📅 অর্থবছর: জুলাই → জুন
وَالسَّلاَمُ

NAF Care Group Ltd — গঠনতন্ত্র

এই সংবিধান সকল সদস্যের সম্মতিতে প্রণীত এবং কার্যকর।

প্রণয়নকাল: ২০২৪ · অঞ্চল: কক্সবাজার জনপদ

আমীন!